সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

কুমিল্লা হোমনা-গৌরীপুর সড়কে এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার দৃষ্টি আকর্ষণ: করিকান্দি বাজারে মরণ/ফাঁদ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা ​হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র করিকান্দি বাজার অংশে সৃষ্টি হয়েছে এক ভয়াবহ মরণ ফাঁদ। মহাসড়কের একটি বিশাল অংশে গভীর গর্তের সৃষ্টি হয়ে সামান্য বৃষ্টিতেই তা পুকুরে পরিণত হয়। ফলে এই ব্যস্ততম সড়কে যাতায়াতকারী হাজারো মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

সিএনজি ডুবছে, বাড়ছে যানজট :
​সরেজমিনে দেখা যায়, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাজারের পানি সড়কে জমে থাকছে। পণ্যবাহী ট্রাকগুলো চরম ঝুঁকি নিয়ে চলছে এবং যাত্রীবাহী সিএনজিগুলো গর্তে পড়ে প্রায় অর্ধেকটা ডুবে যাচ্ছে। আজ সকালেও সিএনজি উল্টে বেশ কয়েকজন যাত্রী নাজেহাল হয়েছেন। বড় বড় গর্তের কারণে চালকরা গাড়ি অত্যন্ত ধীরগতিতে চালানোয় বিশেষ করে সকালবেলা এই বাজারে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।

​প্রশাসনের হস্তক্ষেপ কামনা :
​আসন্ন কুরবানীর ঈদের আগে সাধারণ মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন নির্বিঘ্ন করতে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান এবং উপজেলা প্রকৌশলী মোঃ খোয়াজুর রহমান-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পথচারী, চালক ও ব্যবসায়ীরা।

​সমাধানের দাবি :
​স্থানীয়দের মতে, কেবল তালি দেওয়া সংস্কার নয়, বরং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) মাধ্যমে রাস্তাটি উঁচু করা এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করাই একমাত্র সমাধান। বড় ধরনের প্রাণহানি বা দুর্ঘটনা ঘটার আগেই কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে ভুক্তভোগী জনগণ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102