সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

কুমিল্লা তিতাস থানায় নব যোগদানকৃত (ওসি) সঙ্গে বাতাকান্দি বাজার কমিটির সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস থানার নব যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হকের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করে মতবিনিময় সভা করেন বাতাকান্দি বাজার ব্যবস্থাপনা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় বাতাকান্দি বাজার ব্যবস্থাপনা পরিচালনা কমিটির একটি প্রতিনিধি দল নবযোগদানকৃত তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।

সাক্ষাৎকালে তিতাস উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাতাকান্দি বাজার এলাকার নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি, ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বাজারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের সদস্যরা আশা প্রকাশ করেন, ওসি মনিরুল হকের নেতৃত্বে তিতাস থানার আইন-শৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী, কার্যকর ও জনবান্ধব হবে। বিশেষ করে বাজার এলাকায় চুরি, মাদক, কিশোর গ্যাং ও বিশৃঙ্খলা প্রতিরোধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বাতাকান্দি বাজার ব্যবস্থাপনা পরিচালনা কমিটি জানায়, তারা সবসময় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করে যাবে।

শেষে প্রতিনিধি দল নবাগত ওসি মনিরুল হকের সফলতা, সুস্বাস্থ্য ও কর্মজীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

একসাথে গড়ে উঠুক নিরাপদ, সুন্দর ও শান্তির তিতাস।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102