মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু করেছে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে — মষমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কুমিল্লা তিতাসে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা কুমিল্লা তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তিতাস উপজেলা নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মোল্লাহাটে বিএনপি নেতাকে হামলার প্রতিবাদে উপজেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

এস এম মনিরুজ্জামান, বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে আটজুড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমানের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার ৩ এপ্রিল দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র সভাপতি শিকদার জামাল উদ্দিন বলেন, মোল্লাহাটে ইউনিয়ন পর্যায়ে সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ২২ মার্চ আটজুড়ী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধের জেরে মঙ্গলবার ১ এপ্রিল কামারগ্রাম দেলদার শেখের বাড়ির সামনে থেকে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমানকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে একদল দুস্কৃতিকারী।

বর্বরোচিত হামলায় গুরুতর যখমী ওই নেতা খুলনা সার্জিক্যাল ক্লিনিকের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। ওই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন শিকদার জামাল উদ্দিন সহ নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম ও সদস্য শেখ ইকবাল হোসেন সহ অনেকে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102