মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার আশুলিয়ায় মাদক মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি, পুলিশে জিডি, টেন ইয়াসিন ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে স্থানীয়রা! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-নারিতা রুট পুনরায় চালু কমিউনিটি এনগেজমেন্টের(প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার) মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে —-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

‘মা হলেও বাবা হলো না কেউ ” ঝালকাঠিতে রাস্তার ধারে সন্তানের জন্ম দিলো পাগলিটা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

ঝালকাঠির রাজাপুরে রাস্তার পাশেই এক মানসিক ভারসাম্যহীন নারী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন—মা হিসেবে তার পরিচয় মিললেও নবজাতকের বাবার পরিচয় রয়ে গেছে অজানার আড়ালে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার বাগড়ি বাজার সংলগ্ন প্রান্ত ফিলিং স্টেশনের সামনে হঠাৎ করেই শুরু হয় প্রসব বেদনা। পথচারীদের চোখের সামনে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একপর্যায়ে রাস্তাতেই সন্তানের জন্ম দেন ওই নারী। মুহূর্তটি ছিল একদিকে বেদনাদায়ক, অন্যদিকে মানবিকতার এক জীবন্ত উদাহরণ।

প্রত্যক্ষদর্শী জানান, “হঠাৎ দেখি নারীটি ব্যথায় ছটফট করছে। কিছু বুঝে ওঠার আগেই সে রাস্তায় পড়ে যায় এবং সেখানেই বাচ্চার জন্ম হয়।” অতিরিক্ত রক্তক্ষরণে মায়ের অবস্থা খারাপ হয়ে গেলে স্থানীয়রা দেরি না করে দ্রুত তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। ঘটনার খবর পেয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি হাসপাতালে ছুটে আসেন এবং মা ও শিশুর চিকিৎসার খবর নেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও নবজাতক এখন চিকিৎসাধীন এবং উভয়েই শঙ্কামুক্ত। দায়িত্বপ্রাপ্ত নার্স ছালমা বেগম বলেন, “মায়ের পাশে সার্বক্ষণিক একজন আয়া রাখা হয়েছে, যেন তিনি নিরাপদ থাকেন।”

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই ওই নারীকে বাগড়ি বাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। তবে তিনি কোথা থেকে এসেছেন, তার পরিবার কোথায়—এসব প্রশ্নের উত্তর মেলেনি এখনো। এদিকে নবজাতকের বাবার পরিচয় না জানা যাওয়ায় ঘটনাটি ঘিরে এলাকায় নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। মানবিক সহায়তার পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। অপরিচিত এই মা আর নবজাতক যেন অজানার অন্ধকারে হারিয়ে না যায়—এটাই এখন সবার।

আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল হালদার জানান, নবজাতকটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। মায়ের নাম মমতাজ বলে জানা গেলেও তার পূর্ণ পরিচয় এখনও অজানা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102