সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

জলঢাকায় ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার করলো পুলিশ

মাহমুদ আল হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

মাহমুদ আল-হাছান, বিশেষ প্রতিনিধি :

নীলফামারী, ২৮ মার্চ, শনিবার

নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় ধানক্ষেত থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে জলঢাকা থানা পুলিশ। আজ শনিবার সকাল ১১’০০ টার দিকে উপজেলার কাঁঠালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে হামিদুল মেম্বারের বাড়ীর পাশে ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে জলঢাকা থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পরে জানা যায় মৃত কিশোরের নাম মমিনুর রহমান ওরফে মহাবীর (১৬)। সে জলঢাকার বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আলমগীর হোসেনের পুত্র।
কিশোর মহাবীর হত্যাকান্ডের কারন জানা যায় নাই। ঘটনার কারন উদঘাটনে পুলিশ চেষ্টা করছে বলে জানিয়েছেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব নাজমুল আলম। ঘটনার বিষয়ে একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। লাশটি ময়না তদন্তের জন্য নীলফামারী পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102