সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

তথ্য গোপন রেখে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

রানীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেনের বিরুদ্ধে নিজের সন্তান এসএসসি পরীক্ষার্থীর তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে। বোর্ডের নিয়ম নীতি লঙ্ঘন করে তার এই দায়িত্ব নেওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় মোশাররফ হোসেন বাংলা দ্বিতীয় পত্রের প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তার ছেলে এবার পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষকের সন্তান বা নিকটাত্মীয় পরীক্ষার্থী হলে তিনি পরীক্ষা সংক্রান্ত কোনো ধরনের দায়িত্বে থাকতে পারেন না। কিন্তু মোশাররফ হোসেন এই নিয়ম অমান্য করে এবং তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের গুরুত্বপূর্ণ দায়িত্ব লুফে নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধান পরীক্ষকের নিজের সন্তানই যেখানে পরীক্ষার্থী, সেখানে খাতা মূল্যায়নে নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ার এবং অনৈতিক সুবিধা পাওয়ার সুযোগ থাকে, যা সম্পূর্ণ বেআইনি।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মোশাররফ হোসেন নিজের সন্তান পরীক্ষার্থী হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমি বিগত ৮ বছর ধরে এই দায়িত্ব পালন করে আসছি। আমি যথানিয়মে আবেদন করলে শিক্ষা বোর্ড আমাকে দায়িত্ব দেয়। তবে নিয়ম অনুযায়ী এই দায়িত্বে থাকা ঠিক হয়নি। অনেকেই তো নিয়ম মেনে থাকে না।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর বোরহান উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান– পরীক্ষক নিয়োগের সময় সংশ্লিষ্ট শিক্ষকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয় যে তাদের কোনো সন্তান বা নিকটাত্মীয় পরীক্ষায় অংশ নিচ্ছে কি না। তথ্য গোপনের বিষয়টি জানতে পেরে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং দ্রুত এই বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।

এদিকে রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ খাদিজা বেগম জানান– শিক্ষা বোর্ড থেকে বিষয়টি তাকে অবহিত করা হয়েছে। তিনি জানতে পেরেছেন যে, ইতোমধ্যে বোর্ড অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে। বোর্ডের পরবর্তী নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102