সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

সরাইলে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার ও মতবিনিময়

মো: ফারুক আহম্মেদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:


‎​ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১২ই মার্চ২০২৬ইং) বিকেলে উপজেলা মডেল মসজিদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎​সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ এনাম খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাও.মোঃ মোবারক হোসাইন।

‎​অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সরাইল উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। মতবিনিময় সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় উন্নয়নের চিত্র তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

‎​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোঃ মনির হোসেন, সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মোঃ কুতুব উদ্দিন এবং উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ নুরুজ্জামান জাবেদ।

‎​সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ মিয়া, সরাইল সাংবাদিক পরিষদের সভাপতি মীর মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল পাঠান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন , উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর এবং সরাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, সরাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম প্রমুখ।

‎​ইফতার ও মতবিনিময় সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

PhotoCard

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102