সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২১ মে, ২০২৬

উর্দুভাষী জনগোষ্ঠীর পাশে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো এবং তাদের ন্যায্য অধিকার ও স্থায়ী আবাসনের দাবি পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যাবো বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) উর্দুভাষী জনগোষ্ঠী কর্তৃক আয়োজিত এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে ক্যাম্পগুলোর বর্তমান মানবিক পরিস্থিতি নিয়ে গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৬ বছর পরেও এই ক্যাম্পগুলোর বাসিন্দাদের মৌলিক চাহিদা পূরণ হয়নি, যা অত্যন্ত বেদনাদায়ক। একজন মানুষ কীভাবে এই চরম প্রতিকূল পরিবেশে বছরের পর বছর বসবাস করতে পারে, তা ভাবাই যায় না। তিনি বলেন, আপনাদের যৌক্তিক দাবিগুলো আদায়ে প্রয়োজনে আমি নিজেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাবো।

উর্দুভাষী তরুণ ও যুবসমাজের কর্মসংস্থানের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে মো: আমিনুল হক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরে সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি হবে, আপনাদের মধ্য থেকে কেউ যদি নিয়ম অনুযায়ী আবেদন করে এবং যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায় ভালো করে, তবে তাকে অগ্রাধিকারের ভিত্তিতে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের প্রতিটি যুবকের মেধার সঠিক মূল্যায়ন ও তাদের স্বাবলম্বী করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং উর্দুভাষী যুবসমাজকেও এই মূলধারার সাথে সম্পৃক্ত করা হবে।

একটি বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা দল-মতের ঊর্ধ্বে উঠে একটি সুন্দর, সম্প্রীতিময় এবং ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। সমাজে কোনো অপরাধীর স্থান হবে না উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন যে, দখলদার ও চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। এদেরকে যেকোনো মূল্যে রুখে দিতে হবে এবং এদের আর কখনো মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না। এই অপশক্তির বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান নানামুখী অপপ্রচার নিয়ে কথা বলতে গিয়ে তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। প্রতিমন্ত্রী বলেন, একটি কুচক্রী মহল সমাজ ও রাষ্ট্রে বিভ্রান্তি ছড়াতে সামাজিক মাধ্যমে ক্রমাগত মিথ্যা প্রচার চালাচ্ছে, যা রুখে দেওয়া আমাদের সবার দায়িত্ব। দেশের সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতেই বিএনপি রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, জনগণের কল্যাণে আমরা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছি, তার সফল বাস্তবায়ন ইতিমধ্যেই শুরু হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102