বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই– সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা হোমনার মাথাভাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নুরুজ্জামান মিন্টুর প্রার্থিত ঘোষনা জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু করেছে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে — মষমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কুমিল্লা তিতাসে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা কুমিল্লা তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তিতাস উপজেলা নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

কুমিল্লা তিতাসে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে এমপি সেলিম ভূইয়াকে সংবর্ধনা

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূইয়াকে সংবর্ধনা দিয়েছে তিতাস কিন্ডার গার্টেন এসোসিয়েশন। সোমবার বিকেলে তিতাস উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং গাজীপুর ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী কবির হোসেন সেন্টু মাস্টারের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও মাতৃকানন প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূইয়া, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি ও ইভা কিন্ডার গার্টেন এবং ইভা মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতা দানবীর হাজী মো. আলী হোসেন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবি ইসলাম এবং জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল হক মাস্টারসহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন বাতাকান্দি বাজার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ. এম. জাকির সওদাগর এবং আয়েশা ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান তন্ময় হাসান কাজল।

এ সময় উপস্থিত ছিলেন বাতাকান্দি বাজার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার রায়,
আবুল কালাম আজাদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার মোহাম্মদ আবুল কালাম আজাদ, গ্রামীণ প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সালাহউদ্দিন সরকার, মো.নাজমুল হাসান, তিতাস মিশন স্কুলের শিক্ষক ফরহাদ খন্দকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূইয়াকে অভিনন্দন জানিয়ে তিতাস উপজেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন।

সংবর্ধনার জবাবে সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া বলেন, শিক্ষা একটি জাতির অগ্রগতির মূল ভিত্তি। তিতাস উপজেলার শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে তিনি সবসময় পাশে থাকার আশ্বাস দেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102