বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শীতলক্ষ্যা নদীতে কাঁচপুর নৌ পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ১ সদস্য গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার সেতু বিভাগের সচিব এর সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ঢাকার ধামরাইয়ে অবস্থিত ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আশুলিয়ায় বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে পালানোর চেষ্টা, ২ কর্মকর্তা আটক! খুলনা বিভাগে টানা তিনবার শ্রেষ্ঠত্বের মুকুট হরিণাকুণ্ডু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: উজ্জ্বল কুমার কুন্ডু মানব পাচার চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে সিটিটিসি খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম: পরিবেশমন্ত্রী কুমিল্লা হোমনায় সম্মোহনের মাধ্যমে স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির পরিষদ শাখার নতুন কমিটি গঠন আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার পথে বাংলাদেশ: ‘Beyond with Boeing’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

কুমিল্লা তিতাসে হলি কেয়ার প্রি- ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশের লক্ষে হলি কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে “বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬”।

শনিবার (৭ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুল পরিচালনা কমিটির সদস্য, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দ্বীন ইসলাম রাজু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ, পরিবেশ আন্দোলনের অগ্রনায়ক ও প্রধানমন্ত্রী পদকপ্রাপ্ত অধ্যাপক মতিন সৈকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালি ব্যাংকের সাবেক কর্মকর্তা শাহ আলম আজাদ, বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকার মনির হোসেন মাষ্টার ও গৌরীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আমির হোসেন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে সহায়তা করে।

আরও উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষক আব্দুস সামাদ, মঙ্গলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন সরকার, মাওলানা কাজী আব্দুছ ছামাদ, মোহাম্মদ আবুল কাসেম, মোহাম্মদ অহিদুজ্জামান সোকন, মোহাম্মদ মহসিন মিয়া, মোহাম্মদ জানে আলম, শওকত হোসেন টুলু, মহিদুল হক, শেখ মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ জমির আলী, ডাক্তার বশির উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম খলিল, মোহাম্মদ আব্দুল মতিন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ মহিউদ্দিন, আবু ইউসুফ, শফিকুল ইসলাম স্বপন, তাসলিমা আক্তার ও সালেহা আক্তার প্রমূখ।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল, সহকারি শিক্ষক আবুল কাশেম, দিপা আক্তার, গীতা রানী, হালিমা আক্তার, সুরাইয়া আক্তার, মোর্শেদা আক্তার, হেপী আক্তার ও সীমা আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ।
খেলাধূলার বিভিন্ন প্রতিযোগিতা, দেশাত্মবোধক সংগীত, আবৃত্তি, নাটক ও চেয়ার খেলাসহ নানাহ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অভিভাবকদের মধ্যেও চেয়ারখেলা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102