শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেল এর ৪র্থ সভা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব —- জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার কোনো শিশুই পিছিয়ে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার! চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৬৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট চট্টগ্রাম বিমানবন্দরে আটক সরাইলে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার সন্দেহভাজনসহ ৬ জন গ্রেপ্তার

শীতলক্ষ্যা নদীতে কাঁচপুর নৌ পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ১ সদস্য গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

৩০ জুলাই ২০২৬

শীতলক্ষ্যা নদীতে টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন সোনাচরা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিলগ্নে দেশীয় অস্ত্রসহ ১ ডাকাতকে গ্রেপ্তার করেছে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ি।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল ২৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ সকাল অনুমান ০৭:৩০ ঘটিকায় কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি আভিযানিক দল শীতলক্ষ্যা নদীতে নিয়মিত নৌ টহল ডিউটি করাকালীন গোপন সূত্রে সংবাদ পায় যে, বন্দর থানাধীন সোনাচরা সাকিনের স্কুল ঘাট সংলগ্ন এলাকায় জনৈক মোঃ আইজুদ্দিনের পরিত্যক্ত বাড়িতে একদল দুষ্কৃতকারী ডাকাতির উদ্দেশ্যে সশস্ত্র প্রস্তুতি গ্রহণ করে অবস্থান করছে।
সংবাদটি পাওয়ার সাথে সাথে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং নির্দেশক্রমে আভিযানিক দলটি সকাল অনুমান ০৮:০০ ঘটিকায় উক্ত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত ১০-১২ জনের সশস্ত্র দলটি ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় নৌ পুলিশের আভিযানিক দল পিছু ধাওয়া করে মোঃ রাজু আহম্মেদ (২৫) নামক ১ জন ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং বাকি আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
পরবর্তীতে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সম্মুখে গ্রেপ্তারকৃত আসামী মোঃ রাজুকে তল্লাশি করে তার কাছে থাকা একটি প্লাস্টিকের থলে থেকে নিম্নলিখিত দেশীয় মারণাস্ত্রসমূহ উদ্ধার ও জব্দ করা হয়:
১. একটি কাঠের বাটযুক্ত ধারালো বাংলা দা (বাটসহ দৈর্ঘ্য অনুমান ২০ ইঞ্চি)।
২. একটি প্লাস্টিকের বাটযুক্ত ধারালো চাইনিজ চাপাতি (বাটসহ দৈর্ঘ্য অনুমান ১৯ ইঞ্চি)।
৩. একটি প্লাস্টিকের বাটযুক্ত কালো কভারসহ ছোরা/চাকু (বাটসহ দৈর্ঘ্য অনুমান ৮ ইঞ্চি)।
জব্দকৃত আলামতসমূহ নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং পলিয়ে যাওয়া সহযোগীদের নাম-ঠিকানা প্রকাশ করেছে। গ্রেপ্তারকৃত আসামী ও তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নৌ পুলিশের এমন অপরাধবিরোধী ও ডাকাতি প্রতিরোধমূলক অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102