স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির পরিষদ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এ কমিটিতে উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া (এমপি)। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হাশেম চেয়ারম্যান ও কায়সার আলম সেলিম। সাধারণ সম্পাদক করা হয়েছে আশিকুর রহমান মাহমুদ বিপ্লব ওয়াসিমকে। যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. মাসুদ হাসান টিপু এবং মহিলা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সুফিয়া বেগম।
এছাড়া কমিটির সদস্য হিসেবে বিভিন্ন ইউনিয়ন ও এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, জনপ্রতিনিধি এবং বিশিষ্ট নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
উপদেষ্টা পরিষদেও জেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি ও জনপ্রতিনিধিদের রাখা হয়েছে। নবগঠিত এই কমিটির মাধ্যমে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।