বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শীতলক্ষ্যা নদীতে কাঁচপুর নৌ পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ১ সদস্য গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার সেতু বিভাগের সচিব এর সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ঢাকার ধামরাইয়ে অবস্থিত ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আশুলিয়ায় বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে পালানোর চেষ্টা, ২ কর্মকর্তা আটক! খুলনা বিভাগে টানা তিনবার শ্রেষ্ঠত্বের মুকুট হরিণাকুণ্ডু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: উজ্জ্বল কুমার কুন্ডু মানব পাচার চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে সিটিটিসি খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম: পরিবেশমন্ত্রী কুমিল্লা হোমনায় সম্মোহনের মাধ্যমে স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির পরিষদ শাখার নতুন কমিটি গঠন আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার পথে বাংলাদেশ: ‘Beyond with Boeing’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষার উন্নতি না করে উচ্চশিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। —-উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

(২৪ জানুয়ারি, ২০২৬

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ছাড়া উচ্চশিক্ষার মানোন্নয়ন কখনোই সম্ভব নয়। একটি দেশের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন জ্ঞানী, দক্ষ ও সুশৃঙ্খল জনশক্তি, যা গড়ে ওঠে প্রাথমিক শিক্ষার শক্ত ভিত্তির ওপর।

গতকাল (২৪ জানুয়ারি, শনিবার) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিবৃত্ত শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষে ধানমণ্ডিস্থ একটি হোটেলে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয় কোনো খণ্ড বা সীমিত বিষয়ের মধ্যে আবদ্ধ থাকার জায়গা নয়। তিনি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ধারণার বিরোধিতা করে বলেন, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে সব ধরনের জ্ঞানের সমাবেশস্থল। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় তখনই প্রকৃত অর্থে সার্থক হবে, যখন সেখানে বহুমাত্রিক জ্ঞানচর্চা প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, ময়মনসিংহ, বিশেষ করে ত্রিশাল, কবি কাজী নজরুল ইসলামের জীবন ও স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। কাজী নজরুল ইসলাম আমাদের জাতিগত ও রাষ্ট্রীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ। দেশভাগের সময় ধর্মের ভিত্তিতে সমাজ বিভক্ত হলেও নজরুলের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী আদর্শ কখনো বিভাজিত হয়নি।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা ধর্মভিত্তিক রাষ্ট্রচিন্তা থেকে জাতিরাষ্ট্রে উত্তরণ ঘটিয়েছি, যার মধ্য দিয়ে নজরুলের আদর্শই বিজয়ী হয়েছে। একটি জাতিরাষ্ট্র অবশ্যই অঙ্গীকার ও অধিকারভিত্তিক হবে এবং সেখানে সব নাগরিক সমান সুযোগ ও মর্যাদা ভোগ করবে। স্বাধীন বাংলাদেশের ভেতরে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর অধিকার ও অস্তিত্ব রক্ষার ব্যাপারেও আমাদের সচেষ্ট থাকতে হবে।

তিনি আরও বলেন, কবি নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হলেও তার সাহিত্য, কবিতা, গান ও দর্শন নিয়ে প্রাতিষ্ঠানিক গবেষণা ও চর্চা এখনও পর্যাপ্ত নয়। নজরুল গবেষণাকে আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রাথমিক শিক্ষা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও সার্বজনীন ঘোষণা করা হলেও এখনো সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো নানা ধরনের অব্যবস্থাপনার শিকার। সমাজের অনেক প্রভাবশালী ও মান্যগণ্য ব্যক্তির সন্তানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে না। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও মন্ত্রণালয় চেষ্টা করে যাচ্ছে। প্রাথমিক শিক্ষাকে সঠিকভাবে গড়ে তুলতে না পারলে উচ্চশিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় এবং জাতীয় অগ্রগতিও ব্যাহত হবে।

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি এ এস এম আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ফোরামের সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন পেশাজীবি উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102