মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু করেছে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে — মষমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কুমিল্লা তিতাসে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা কুমিল্লা তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তিতাস উপজেলা নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

আজকের শিশুরা আগামীদিনের জাতির শ্রেষ্ঠ সম্পদ– উপদেষ্টা শারমীন এস মুরশিদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : 

ঢাকা, ২৭ মার্চ ২০২৫

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আজকের শিশুরা আগামীদিনের জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাদের লেখাপড়া, তাদের কর্মজীবনে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। তিনি বলেন, শিশুরা বিভিন্ন বিষয়ে লেখাপড়া শিখে বড় হয়ে জ্ঞানে-গুণে সমৃদ্ধ হয়ে পৃথিবীর বুকে বাংলাদেশকে আলোকিত করবে।

তিনি আজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজ সেব অধিদপ্তর কর্তৃক আয়োজিত তেজগাঁও সরকারি শিশু পরিবারের শিশুদের ঈদ উপহার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডঃ মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন তেজগাঁও সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক ঝর্ণা জাহিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, বিভিন্ন দপ্তর সংস্থার আমন্ত্রিত কর্মকর্তা বৃন্দ, সমাজসেবা অধিদপ্তর, ঢাকা বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও এ অনুষ্ঠানে সারাদেশে ৮৪ টি সরকারি শিশু পরিবারের বালক,বালিকা এক হাজারের অধিক শিশু জুম প্লাটফর্মে সংযুক্ত হয়ে এক হাজারের অধিক শিশু একসাথে ইফতার করেন এবং ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোনা, বরিশালের শিশু পরিবারের শিশুরা তাদের অভিমত ব্যক্ত করেন এবং এ সরকারের নতুন নতুন উদ্যোগকে ধন্যবাদ জানান।

শিশুরা পবিত্র ঈদুল ফিতর ২০২৫ এর ঈদ উপহার সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি হয়। উপদেষ্টা শিশুদের সাথে কথা বলেন, তাদের লেখাপড়া, সুচিকিৎসার খোঁজখবর নেন। শিশুদের সাথে ইফতার করেন ও ঈদ উপহার সামগ্রী প্রদান করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন । পরে তিনি সরকারি শিশু পরিবারের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102