বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শীতলক্ষ্যা নদীতে কাঁচপুর নৌ পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ১ সদস্য গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার সেতু বিভাগের সচিব এর সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ঢাকার ধামরাইয়ে অবস্থিত ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আশুলিয়ায় বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে পালানোর চেষ্টা, ২ কর্মকর্তা আটক! খুলনা বিভাগে টানা তিনবার শ্রেষ্ঠত্বের মুকুট হরিণাকুণ্ডু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: উজ্জ্বল কুমার কুন্ডু মানব পাচার চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে সিটিটিসি খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম: পরিবেশমন্ত্রী কুমিল্লা হোমনায় সম্মোহনের মাধ্যমে স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির পরিষদ শাখার নতুন কমিটি গঠন আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার পথে বাংলাদেশ: ‘Beyond with Boeing’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

কুমিল্লা তিতাসে দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলাধুলার প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষকরা

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৪৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মহসীন কবির সরকার। তার সঙ্গে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন মোঃ সাইফুল ইসলাম, জাহিদ হাসান ও বৃষ্টি আক্তার।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাকে গুরুত্ব দিয়ে বিদ্যালয়ে নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সম্প্রতি শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা প্রীতি ও প্রস্তুতিমূলক খেলায় অংশগ্রহণ করে উৎসাহজনক সাফল্য অর্জন করেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের অংশগ্রহণে ফাইনাল খেলা আগামী ২৮ থেকে ৩০ জানুয়ারির মধ্যবর্তী সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, প্রধান শিক্ষক মোহাম্মদ মহসীন কবির সরকার এর আগে দড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

দড়িগাঁও এলাকার মুরুব্বি ও সাবেক শিক্ষার্থীরা আজও তার আন্তরিকতা, শৃঙ্খলা ও শিক্ষার্থীবান্ধব নেতৃত্বের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
শিক্ষক মহসীন কবির সরকার শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষায় সমান গুরুত্ব দিয়ে থাকেন বলে জানা গেছে।
খেলা ও শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে তিনি সবসময় সক্রিয় ভূমিকা রাখছেন।
সম্প্রতি বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক মহসীন কবির সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়।

এ সময় তিনি বিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইতিবাচক বক্তব্য দেন।
স্থানীয় অভিভাবকরা বিদ্যালয়ের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
সব মিলিয়ে দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ও খেলাধুলার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে চলেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102