নিজস্ব প্রতিবেদক :
বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৫ উপলক্ষে দেবিদ্বার ভেট এবং পেট কেয়ার সেন্টারের উদ্যোগে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিনেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কার্যক্রমে স্থানীয় পোষা প্রাণী মালিকদের ব্যাপক সাড়া পাওয়া যায়।
প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ দেলোয়ার হোসেন জানান, “আমরা জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে প্রায় অর্ধশতাধিকেরও বেশি পোষা প্রাণীকে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন প্রদান করেছি। এ উদ্যোগের মাধ্যমে মানুষ ও প্রাণী উভয়ই নিরাপদ থাকবে বলে আমরা আশা করি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU) থেকে ডিভিএম সম্পন্ন করা এবং দেবিদ্বার ভেট ও পেট কেয়ার কনসালটেন্ট ডা. মোঃ ইমরান হোসাইন মোল্লা;
ডা. হাসিবুর রহমান সাফা, পেট কেয়ার চাঁদপুর;
ডা. শাহরিয়ার হোসাইন, লার্জ ও পোলট্রি কনসালটেন্ট; এবং মোঃ সাঈদ উদ্দিন রনি, “Cats Home (বিড়ালের বাড়ি)” এর প্রতিষ্ঠাতা।
উপস্থিত চিকিৎসকবৃন্দ জলাতঙ্ক প্রতিরোধ, পোষা প্রাণীর সঠিক যত্ন ও টিকাদানের গুরুত্ব সম্পর্কে মালিকদের সচেতন করেন। দিনব্যাপী এই আয়োজন প্রাণীকল্যাণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।
দেবিদ্বার ভেট এবং পেট কেয়ার সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, “আমরা চাই দেবিদ্বার হোক জলাতঙ্কমুক্ত এলাকা। সমাজের প্রতিটি মানুষ ও প্রাণীর সুরক্ষাই আমাদের মূল লক্ষ্য।”