শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময় কড়িকান্দি ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাঙালিকে পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষের শুভেচ্ছা বগুড়ায়এনআরব ইসলামিক লাইফের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজারে ন্যাশনাল লাইফের ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ, গ্রাহক আস্থার নতুন দৃষ্টান্ত ইস্তাম্বুল ইনভেস্টরস্ লাইভ সেশন ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় সীমান্ত সুরক্ষা ও বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে দিনাজপুরের বিরলে নতুন বিওপি উদ্বোধন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেন এর সাথে আজ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ

কক্সবাজারে ন্যাশনাল লাইফের ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ, গ্রাহক আস্থার নতুন দৃষ্টান্ত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

বিশেষ বিজ্ঞপ্তি:
দেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কক্সবাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। গত ১১ এপ্রিল কক্সবাজারের হোটেল লংবিচে আয়োজিত “হাই পারফরম্যান্স ম্যানেজার’স কনফারেন্স” ও বীমা দাবির চেক বিতরণ অনুষ্ঠানে এই অর্থ গ্রাহকদের মাঝে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। তিনি গ্রাহকদের হাতে বীমা দাবির চেক তুলে দেন। এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ১০ হাজার উন্নয়ন কর্মী কনফারেন্সে অংশগ্রহণ করেন, যা ন্যাশনাল লাইফের ব্যাপক কার্যক্রম ও শক্তিশালী নেটওয়ার্কের প্রতিফলন।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেম ও বাহার উদ্দিন মজুমদার, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. খুরশীদ আলম পাটোয়ারী, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনির আহমদ ও মফিজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠানটির অর্জিত প্রিমিয়াম সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগের পাশাপাশি বিভিন্ন ব্যাংকের মাধ্যমে শিল্প ও বাণিজ্য খাতে প্রবাহিত হচ্ছে। এর ফলে জাতীয় অর্থনীতি আরও গতিশীল হচ্ছে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, কোম্পানির পরিচালকরা স্বচ্ছতা, জবাবদিহিতা ও নীতিনিষ্ঠার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করে আসছেন। এর ফলে প্রতিষ্ঠানটিতে সুশাসন নিশ্চিত হয়েছে এবং একটি দক্ষ জনবল গড়ে উঠেছে। এই দক্ষ কর্মীরা গ্রাহকদের উন্নত সেবা প্রদান এবং বীমা পলিসি বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সময়মতো বীমা দাবি পরিশোধের কারণে গ্রাহকদের আস্থা বৃদ্ধি পাচ্ছে এবং কোম্পানির সুনাম ও ব্যবসায়িক সাফল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
সভাপতির বক্তব্যে মো. কাজিম উদ্দিন বলেন, বীমা একটি স্বাধীন ও সেবামূলক পেশা, যেখানে সীমাহীন আয়ের সুযোগ রয়েছে। ন্যাশনাল লাইফে কাজ করে অনেক কর্মী আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন এবং সমাজে সম্মানজনক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, একসময় বীমা পেশা সমাজে অবহেলিত হলেও বর্তমানে এটি একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যার পেছনে ন্যাশনাল লাইফের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, কর্মীদের সঠিক প্রশিক্ষণ ও অনুপ্রেরণা ব্যবসায়িক সফলতার মূল চাবিকাঠি। বীমার মাধ্যমে যেমন একজন গ্রাহক তার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, তেমনি একজন বীমা কর্মীও এই পেশার মাধ্যমে নিজের আর্থিক উন্নয়ন সাধন করতে পারেন।
অনুষ্ঠানটি বীমা খাতে গ্রাহক সেবা, স্বচ্ছতা ও আস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102