সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
নিজস্ব অর্থায়নে রাস্তা তৈরি করে প্রশংসা কুড়াচ্ছেন রিপন মেম্বার পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পূনঃখনের দাবিতে মানববন্ধন বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান নারী হকি দলের ঐতিহাসিক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে সনি বাংলা টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে উদযাপন কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ফুলবাড়িতে বিজিবি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৯ ব্যাটালিয়ন আয়োজিত প্রীতিভোজ ও মতবিনিময় অনুষ্ঠিত

মো: আব্দুল হাফিজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল হাফিজ, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের ফুলবাড়ী বিজিবি ২৯ বিজিবি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে পালিত হয়।
২৯ বিজিবি’র সদর দপ্তরে সীমান্ত রক্ষা, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা কর্তব্যপালন এবং অপারেশনাল ও প্রশাসনিক কর্মকান্ডের শত ব্যস্ততার মাঝেও অন্যান্য বছরের ন্যায়। গতকাল দুপুর ১ টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দমুখর
পরিবেশে পালিত হয়েছে।

উক্ত প্রীতিভোজ ও মতবিনিময় সভায় ২৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাবের বিন জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান (এসজিপি) ।
অধিনায়ক, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানকে ০২টি পর্বে সাজানো হয়। ১ম পর্ব গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ব্যাটালিয়ন সদরসহ অধীনস্থ সকল বিওপি/ক্যাম্পের মসজিদে ফজরের নামাজের পর মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয় এবং ২য় পর্ব গতকাল ২০২৫ তারিখ সকাল সাড়ে ০৯টায় অধিনায়কের বিশেষ দরবার, যোহরের নামাজের পর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা এবং প্রীতিভোজ ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

এ সময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার এ কে এম মহিবুল ইসলাম, প্রাণ গ্রুপের চেয়ারম্যান মশিউর রহমান সহ ২৯ব্যাটেলিয়ানের
অন্যান্য অফিসারবৃন্দ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর সকল জুনিয়র কর্মকর্তা, অন্যান্য সৈনিক সদস্যগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102