সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার আশুলিয়ায় মাদক মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি, পুলিশে জিডি, টেন ইয়াসিন ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে স্থানীয়রা! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-নারিতা রুট পুনরায় চালু কমিউনিটি এনগেজমেন্টের(প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার) মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে —-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

২৬ সলের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে

মো: ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামী নির্বাচনের জন্য সরকার প্রস্তুত আছে। আমরা নিবার্চন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আগামীর নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। আমরা আশাবাদী আগামী ফেব্রুয়ারিতেই উৎসবমুখোর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১ অক্টোবর) বাদ এশা সরাইল উপজেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সরাইল মডেল মসজিদ ও ইসলাম সাংকৃতিক কেন্দ্র পরিদর্শনে এসে তিনি আরও বলেন, সরাইলে নির্মিত মডেল মসজিদ নির্মাণে ত্রুটির খবর পাওয়া যায়। মডেল মসজিদের দুর্নীতি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে এবং দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সময় আয়োজিত মতবিনিময় সভায় ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এহতেশামুল হক, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন, সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদুল আলম চৌধুরী, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামের আমির এনাম খান ও মাওলানা মঈনুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102