শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

হরিণাকুণ্ডুতে জামায়াতে ইসলামীর সিরাত মাহফিল

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল সিরাতুন নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাহেরহুদা ইউনিয়ন শাখার আয়োজনে সিরাতুন নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন,মোঃ ইমরান হোসেন। তাহেরহুদা ইউনিয়নের আমির, মোঃ আব্দুল মুজিদ এর সঞ্চালনায়।

উক্ত মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিণাকুণ্ডু উপজেলা জামায়াতের আমীর এবং আগামী দিনের নেতৃত্বের সপ্নদ্রষ্টা মোঃ বাবুল হোসেন।

তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও বর্তমান সমাজে তা অনুসরণের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, মোঃ মোশাররফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন,
মোঃ আঃ কুদ্দুস, আব্দুল আজ্জি কাদরী ও মঈনদ্দিন প্রমুখ।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই মাহফিলে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা।

অনুষ্ঠানে বক্তাগণ মহানবী (সা.)-এর জীবনাদর্শকে অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান। মাহফিল শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102