শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত

গোপালগঞ্জ যুবলীগ নেতা ফিরোজ মাহমুদকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.

বৈষম্যবিরোধী আন্দোলনে সালাউদ্দিন সুমন হত্যা মামলার সন্ধিগ্ধ আসামি গোপালগঞ্জ সদর থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ মাহমুদকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ০৬:১৫ ঘটিকায় রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৪ সন্ধ্যা আনুমানিক ০৬:০০ ঘটিকায় দক্ষিণ বনশ্রী ২ নম্বর জামে মসজিদের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল করছিল। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। এতে সালাউদ্দিন সুমন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ফাতমা আক্তার তমা বাদী হয়ে ৬ জুলাই ২০২৫ তারিখে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এই মামলায় বুধবার সন্ধ্যায় পশ্চিম আগারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে এস এম ফিরোজ মাহমুদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102