মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি গ্রহণ ব্রাসেলস আলোচনা বাংলাদেশ-ইইউ এবং বাংলাদেশ-বেলজিয়াম ক্রমবর্ধমান সম্পর্ককে আরও শক্তিশালী করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের উদ্দেশ্য – তথ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা, চক্রের ০৪ সদস্য সিআইডির হাতে গ্রেফতার বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে …..স্বাস্থ্যমন্ত্রী হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র‌্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে

অদ্য ১৭ এপ্রিল ২০২৬ তারিখে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন মেট্রোহাউজিং এলাকা হতে চাঞ্চল্যকর হত্যাচেষ্টার আসামি মোঃ আসাদুল ইসলাম (২০) ও মোঃ শাওন (২৮) ’কে বিশেষ অভিযান পরিচালনা করে তাৎক্ষনিক গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬/০৪/২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার আনুমানিক রাত ০০ঃ৫০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন তিনরাস্তা মোড় হতে হাজারীবাগ যাওয়ার পথে সাদেক খান ইটখোলা এলাকায় ভিকটিম আসাদুল হক(লম্বু আসাদুল(২৮), পিতা- জলিল সরদার, গ্রাম-কালনা, থানা- গৌরনদী, জেলা-বরিশাল বর্তমানে-রামগ্ঞ্জ ভিলা,আরিফের বাসার ভাড়াটিয়া, রোড নং -০৪,ব্লক বি, মেট্রোহাউজিং, মোহাম্মদপুর, ঢাকা এর বুকে,পিঠে জখমসহ রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। উক্ত ঘটনায় র‌্যাব-২,সিপিএসসি কোম্পানির একটি বিশেষ অভিযানিক দল ঘটনাস্থলের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে হত্যার সঙ্গে জড়িত মোঃ আসাদুল(২০)( ভিডিও ফুটেজে প্রাপ্ত ০৫নং চিহ্নিত) পিতা- এরশাদ সিকদার মাতা- মৃত রাবেয়া খাতুন সাং- ম্যানেজার ইউসুফের বাসা, ৭ নং রোড, মেট্রোহাউজিং, বছিলা, মোহাম্মদপুর, ঢাকা এবং মোঃ শাওন (২৮) (ভিডিও ফুটেজে প্রাপ্ত ০৬ নং চিহ্নিত), পিতা মৃত ফারসী মুন্সি মাতা মোছাঃ সেলিনা বেগম সাং আরশীনগর মহিলা মাদ্রাসা গলি, থানা কেরানীগঞ্জ জেলা ঢাকা, স্থায়ী সাং আব্দুল্লাহপুর, থানা -দেবীদ্বার, জেলা কুমিল্লাদ্বয়কে মোহাম্মদপুর থানাধীন মেট্রো হাউজিং,০৬ নম্বর রোড়, বসিলা থেকে আটক করতে সক্ষম হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সময় অন্যান্য আসামিদের সঙ্গেই ঘটনাস্থলে আটককৃতরা উপস্থিত ছিলো বলে জানায়। আসামি হতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটকৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে ।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102