মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের উদ্দেশ্য – তথ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা, চক্রের ০৪ সদস্য সিআইডির হাতে গ্রেফতার বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে …..স্বাস্থ্যমন্ত্রী হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ধামরাই থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেলেন সুলতানা আহমেদ নীরব যন্ত্রণার অদৃশ্য সংকেত: এক পুলিশ সদস্যের মৃত্যু ও আমাদের সামাজিক দায় জলঢাকায় বজ্রপাতে ভ‍্যান চালকের মৃত্যু

জুলাই বিপ্লব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অবারিত সুযোগ এনে দিয়েছে — ধর্ম উপদেষ্টা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, বুধবার (১৩ আগস্ট ২০২৫):

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অবারিত সুযোগ এনে দিয়েছে। এ সুযোগের সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। সুযোগ বারবার আসে না। সুযোগ হাতছাড়া হয়ে গেলে অনুশোচনার গ্লানিতে দগ্ধ হতে হয়।

আজ বিকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি’র কাউন্সিল হলে ‘গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক, ছাত্র ও আলেম সমাজের করণীয় শীর্ষক’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ মাদ্রাসা ছাত্র-শিক্ষক পরিষদ এ সেমিনারের আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের ইতিহাসে আলেমরা বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, সম্পৃক্ত থেকেছেন আবার কখনও রক্ষণশীল অবস্থান নিয়েছেন। তারা সামগ্রিকভাবে সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিভিন্ন জাতীয় ইস্যুতে তাদের অবদান রেখেছেন-কখনও প্রত্যক্ষভাবে আবার কখনও পরোক্ষভাবে।

জুলাই বিপ্লবে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরে উপদেষ্টা বলেন, এ গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীরা ছিল অগ্রভাগে। শুধু শারীরিক উপস্থিতি নয়, বরং পরিকল্পনা, নেতৃত্ব ও আত্মত্যাগের মধ্য দিয়ে তারা বিপ্লবকে ত্বরান্বিত করেছে।

ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদীর সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডঃ মোহাম্মদ রফিকুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে ড. মাওলানা খলিলুর রহমান মাদানী ও মাওলানা সাখাওয়াত হোসেন রাজী প্রমুখ বক্তব্য প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102