রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু আশুলিয়ার জামগড়া ৫ তালা একটি ভবনে গলায় ফাঁ”স দিয়ে যুবকের আত্ম”হত্যা! পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

কুমিল্লা তিতাসে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার জুনাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হুমায়ুন কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য মো. মাজহারুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই। তিনি সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ ফরিদ মুন্সি, মো. সুমন মেম্বার, হজরত আলী মাস্টার, আব্দুল কাদের, হাসান মিয়া, নজরুল ইসলাম, ওয়ালিদ হাসান, জসিমউদ্দিন, মো. মোস্তাফা কামাল, হাসান সরকার, মো. আতাউর রহমানসহ ১৯৯৫ থেকে ২০২৬ সালের প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. মোকবুল হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। পরে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে তাকে সম্মান জানিয়ে আনন্দঘন পরিবেশে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শিক্ষার্থীদের সফলতা ও কল্যাণ কামনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102