রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬:

‘পাট খাতের উন্নয়নে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাননীয় প্রধানমন্ত্রী’র নির্দেশনায় দেশের সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটের তৈরি স্কুল ব্যাগ কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগী হয়ে কাজ করছে সরকার। এতে জেডিপিসি অগ্রনী হয়ে কাজ করছে। ‘

শনিবার (১৮ এপ্রিল) তেজগাঁওস্থ মনিপুরীপাড়ায়
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (JDPC) আকস্মিক পরিদর্শন শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি একথা জানান। এসময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম জেডিপিসি’র সার্বিক কার্যক্রম ও বিপণন সেন্টার পরিদর্শন করে নানা দিক নির্দেশনা করেন তিনি।

জেডিপিসি’র কার্যক্রমের প্রশংসা করে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম আরো বলেন,’ পণ্যের গুণগত মান উন্নয়ন, নতুন ডিজাইন ও উদ্যোক্তা তৈরিতে জেডিপিসি’র কাজ করছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাটপণ্যের চাহিদাকে কেন্দ্র করে এ প্রতিষ্ঠানকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। ‘

এ সময় জুট ভাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) মো: জাহিদ হোসেন, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, উপসচিব শাহাদাত হোসেন কবির ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102