মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ রবিবার (১০আগস্ট ২৫) বিকাল ৫ ঘটিকার সময় আশুগঞ্জ পোড়া গুদাম সামনে সিভিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে,
আশুগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার, মেজর মো: ইমতিয়াজ মাহমুদ খান এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শাহীনুর এর নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে২৫ পিছ ইয়াবা এবং ২১ হাজার ৬শত ৬০ টাকা সহ ০১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন সেনাবাহীনি।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর হইতে নগদ টাকা ২১৬৬০ টাকা, ২৫ পিছ ইয়াবা, অ্যান্ড্রয়েড ফোন:০৩ টি বাটন ফোন:০১ টি।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন মোছাম্মদ টনি বেগম(৩০) পিতা:মৃত বাবুল মিয়া, গ্রাম:চরর্চারতলা
পোস্ট: আশুগঞ্জ
থানাঃ আশুগঞ্জ
জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া
আসামি এবং মালামাল সবকিছু আশুগঞ্জ থানাপুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে, এবং মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।