তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা তিতাসের জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মকবুল মেম্বারের ছেলে শীর্ষ সন্ত্রাসী নিহত মামুন সম্রাটের সহযোগী বডিগার্ড ও ডাকাত রফিকুল ইসলাম বুলেটকে আটক করেছে পুলিশ। সে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তাড়িয়াকান্দি গ্রামের আঃ লতিফের ছেলে। তিতাস থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে তিতাস থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী তার নানীর বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত ডাকাত রফিকুল ইসলাম বুলেটের বিরুদ্ধে তিতাস, দাউদকান্দি, মুরাদনগর থানায় হত্যা, ডাকাতি, চুরি, অস্ত্র মামলাসহ মোট ১২ টি মামলা বিচারাধীন আছে। আটককৃত আসামি হেফাজতে থাকা নিহত মামুনের অবৈধ অস্ত্র উদ্ধারের চেষ্টাকালে বুলেটের দেওয়া তথ্যমতে নিহত মামুনের আরেক সহযোগী
ছোট মামুনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। সে জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের পাকির আলীর ছেলে।
আটকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ।