মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জামগড়ায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি লোডশেডিং আর ভূতুড়ে বিলে অতিষ্ঠ জনজীবন মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়া থানার নতুন ওসি হিসেবে তরিকুল ইসলামের দায়িত্ব গ্রহণ, সর্বস্তরের অভিনন্দন সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত সিনিয়র সচিব রেজাউল গ্রেফতার, অধরা আইডিআর এর আপেল মাহমুদ কুমিল্লা হোমনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ আবদুল মাবুদ প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে —- রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

বুধবার (২৩ জুলাই) ২০২৫

বিকেল পৌনে ৪টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. নাসির উদ্দিন।

তিনি বলেন, “বার্ন ইনস্টিটিউটে বর্তমানে ৪৪ জন ভর্তি আছে। এদের মধ্যে আটজন ক্রিটিক্যাল, ১৩ জন সিভিয়ার এবং ২৩ জন ইন্টারমিডিয়েট অবস্থায় রয়েছেন।”

তিনি আরও বলেন, “আজ সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে বসেছিলাম। আমরা ডিসিশন শেয়ার করেছি, তারাও মতামত দিয়েছেন। প্রতিটি রোগীর বিষয়ে আলাদাভাবে আলোচনা হয়েছে—কে কী ওষুধ পাবে, কার অপারেশন লাগবে, কার ড্রেসিং পরিবর্তন হবে ইত্যাদি।”

দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞের পরামর্শ নেয়া হচ্ছে জানিয়ে বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেন, আমাদের মাল্টিডিসিপ্লিনারি বিশেষজ্ঞদের সাথে উনি চিকিৎসা প্রটোকল নিয়ে আলোচনা করেছেন। তারা কিছু ডিসিশান শেয়ার করেছেন। চিকিৎসায় আমরা তাদের দেয়া সিদ্ধান্তও একীভূত করছি।

ডা. নাসির উদ্দিন বলেন, “বার্নের ম্যানেজমেন্ট একটি ডায়নামিক প্রসেস। ঘণ্টায় ঘণ্টায় সিদ্ধান্ত পরিবর্তন হয়। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। শিশুদের জন্য আলাদা চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। প্রতিটি রোগীকে ১২ ঘণ্টা পর পর পুনরায় অ্যাসেস করা হবে। এবং সেই মোতাবেক সিদ্ধান্ত নেয়া হবে।”

ওষুধ ও যাবতীয় চিকিৎসা উপকরণ পর্যাপ্ত রয়েছে বলে জানিয়ে তিনি আরো বলেন, বর্তমানে বার্ন ইনস্টিটিউটে মোট ৪৪ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102