মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জামগড়ায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি লোডশেডিং আর ভূতুড়ে বিলে অতিষ্ঠ জনজীবন মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়া থানার নতুন ওসি হিসেবে তরিকুল ইসলামের দায়িত্ব গ্রহণ, সর্বস্তরের অভিনন্দন সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত সিনিয়র সচিব রেজাউল গ্রেফতার, অধরা আইডিআর এর আপেল মাহমুদ কুমিল্লা হোমনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ আবদুল মাবুদ প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে —- রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি

উত্তরার বিমান দুর্ঘটনায় বাংলাদেশ প্রেসক্লাব রানীশংকৈল শাখার গভীর শোক প্রকাশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:

২১ জুলাই (সোমবার) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় বাংলাদেশ প্রেসক্লাব রানীশংকৈল শাখার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

২২ জুলাই (মঙ্গলবার) বাংলাদেশ প্রেসক্লাব রানীশংকৈল শাখার সভাপতি পেয়ার আলী ও সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ সকল নির্বাহী কমিটির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়।

গণমাধ্যমে প্রেরিত প্রেসক্লাবের এক বিবৃতিতে বলা হয়, “এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সবাইকে ব্যথিত ও শোকাহত করেছে। অল্প বয়সী শিক্ষার্থীর অকাল মৃত্যু কখনোই পূরণ হওয়ার মতো ক্ষতি নয়। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেইসাথে আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানই আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলছে। এ ধরনের দুর্ঘটনা শুধু একটি পরিবারের নয়, বরং সমগ্র জাতির জন্যই অপূরণীয় ক্ষতি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ উদঘাটন ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।”

বাংলাদেশ প্রেসক্লাব রানীশংকৈল শাখার পক্ষ থেকে দুঃখ ভারাক্রান্ত এই সময়ে নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবার-পরিজন, সহপাঠী ও শিক্ষকসহ সকলের জন্য আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এছাড়া আহত হয়ে শতাধিক ব্যক্তি এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102