শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সরাইলে শাহবাজপুর বেকারী ও ফার্মেসীকে ভোক্তা অধিকার সংরক্ষণের জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সরাইল উপজেলার শাহবাজপুরে একটি বেকারীতে অভিযানে চালিয়ে অপরিষ্কার, ক্ষতিকর রাসায়নিক ব্যবহার, কাপড়ের রং ব্যবহার এবং মোড়কের গায়ে মেয়াদ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে একট ফার্মেসিতে মেয়াদউত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে সমপরিমান টাকা জরিমানা করা হয়।

বৃ্‌হস্পতিবার (১৭জুলাই) সকাল ১১টার দিকে জেলার সরাইল থানাধীন শাহবাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোতে জারিমানা করা হয়। এছাড়া অপর একটি ফার্মেসিতে একই অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৩টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে এসব জরিমানা করা হয়। এসময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মূল্য তালিকা প্রদর্শন, সরকারের প্রচলিত আইন মেনে ব্যবসা করার বিষয়ে সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে সহযোগীতা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102