মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জামগড়ায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি লোডশেডিং আর ভূতুড়ে বিলে অতিষ্ঠ জনজীবন মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়া থানার নতুন ওসি হিসেবে তরিকুল ইসলামের দায়িত্ব গ্রহণ, সর্বস্তরের অভিনন্দন সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত সিনিয়র সচিব রেজাউল গ্রেফতার, অধরা আইডিআর এর আপেল মাহমুদ কুমিল্লা হোমনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ আবদুল মাবুদ প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে —- রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি

রাজশাহী বাঘায় জুলাই আহত-শহীদদের স্বরণসভা ও দোয়া অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ

জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভার শুরুতে জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে পবিত্র কোরআন হতে তেলাওয়াত ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

জুলাই স্মরণসভায় আহত ছাত্র-ছাত্রী পরিবারে সদস্যরা তাদের বক্তব্যে কান্নায় ভেঙে পরেন। আহতরা দাবী জানান জুলাই আন্দোলনে নিহতের সাথে জড়িতদের বিচার ও আহতদের সাহায্যের জন্য।

বাঘা প্রতিবন্ধী অধিদপ্তরের কর্মকর্তা মুনসুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।

উক্ত স্মরণসভায় বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, সিনিয়র সাংবাদিক আঃলতিফ মিয়া, উপজেলা ছাত্রসমাজের প্রতিনিধি মোঃ হাফিজ উদ্দিন, জুলাই আন্দোলনের অংশগ্রহণ কারী আহত সদস্য আড়ানী পিয়াদাপাড়া এলাকার মোঃ বাদশা আলী, আড়ানী হামিদকুড়া এলাকার আঃ মালেকসহ এক ছাত্রী, এনসিপি উপজেলা প্রতিনিধি মনারুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর আব্দুল আল মামুন, বাঘা পৌর বিএনপি সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবিহা সুলতানা ডলি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচও ডাক্তার আসাদুজ্জামান, প্রকল্প কর্মকর্তা মাহমুদুল ইসলাম, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, শহীদ আহত পরিবারের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরিশেষে উপজেলা মডেল মসজিদ ঈমামের দোয়ায় জুলাই আন্দোলনে আহত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে শেষ হয় স্বরণসভাটি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102