বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই– সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা হোমনার মাথাভাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নুরুজ্জামান মিন্টুর প্রার্থিত ঘোষনা জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু করেছে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে — মষমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কুমিল্লা তিতাসে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা কুমিল্লা তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তিতাস উপজেলা নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

বাঘায় এক রাতে ৫ দোকানে চুরি, ক্ষয়ক্ষতি ৩লক্ষ টাকা দাবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

আবুল হাশেম, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর বাঘা উপজেলায় এক রাতে ৫ টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ৭নং চকরাজাপুর ইউনিয়নের পলাশি নতুনবাজারে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (১৪ জুলাই) রাতে কোন একসময়ে চোরচক্র তালা ভেংঙে অন্তত পাঁচটি দোকানে হানা দেয়। চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা ও চুরি হওয়া দোকান মালিক সেলিম সরকার কাছ থেকে জানা গেছে, সোমবার দিনভর ভারী বর্ষণের কারণে বাজারের দোকানগুলো রাত ৯টার আগেই বন্ধ করে বাড়ি চলে যান। রাতের অন্ধকারে দোকানের তালা ভেংঙে ভিতরে ঢুকে নগদ টাকা, টিভি, ভারতীয় দামী কোম্পানীর বিভিন্ন প্রকার শ্যাম্পু, সাবান, তৈলসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

সেলিম সরকার বলেন,বাজারের মধ্যে আমার দোকানটি বড় এবং আমার দোকানে নগদ ৭/৮ হাজার টাকাসহ ভারতীয় দামি কোম্পানি শ্যাম্পু, সাবান, বোতল তেলসহ বিভিন্ন পণ্য চুরিতে প্রায় দের লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মুহিদুল, মালেক সরকার, বক্কার দর্জি ও সামাদ এর দোকানীও কয়েকটি টিভিসহ অনেক মালামাল লুট করে নিয়ে গেছে। প্রায় ৩লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। থানায় গিয়ে অভিযোগ দিবেন বলেও জানান তিনি।

দোকান মালিক সূত্রে, সকালে দোকান খুলতে এসে তালা ভাঙা ভিতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। দোকান ব্যবসায়ীরা চুরি হয়েছে বিষয়টি প্রথম বুঝতে পারেন এবং দ্রুত স্থানীয়দের জানান। চুরি হওয়া পাঁচটি দোকান থেকে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চুরি হওয়া দোকান মালিক মুহিদুল ইসলাম ও সেলিম সরকার, মালেক সরকার, বক্কার দর্জি, সামাদ চা ষ্টোল।

পদ্মা নদীর বুকে চর এলাকা চকরাজাপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শিশির আহমেদ জানান, এ ধরণের চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।

এবিষয়ে, বাঘা থানার ওসি তদন্ত সুপ্রভাত মন্ডল বলেন, চুরির ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ আমরা পাইনি। আপনার মাধ্যমে শুনলাম চর এলাকায় ৫টি দোকান চুরি হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102