মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জামগড়ায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি লোডশেডিং আর ভূতুড়ে বিলে অতিষ্ঠ জনজীবন মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়া থানার নতুন ওসি হিসেবে তরিকুল ইসলামের দায়িত্ব গ্রহণ, সর্বস্তরের অভিনন্দন সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত সিনিয়র সচিব রেজাউল গ্রেফতার, অধরা আইডিআর এর আপেল মাহমুদ কুমিল্লা হোমনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ আবদুল মাবুদ প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে —- রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি

৫ দিনব্যাপী শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন: শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৫ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক শ্রম মানদণ্ড ও বিভিন্ন শ্রম কনভেনশন অনুযায়ী তাদের সকল অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে।

আজ মঙ্গলবার ঢাকার একটি হোটেলে শ্রম কল্যাণ কেন্দ্র আয়োজিত ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই কোর্সে শ্রম আইন, কর্মপরিবেশ উন্নয়ন এবং শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া হবে।

শ্রম সচিব বলেন, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এ বিদ্যমান শ্রম অধিকার, ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, যৌথ দরকষাকষির প্রক্রিয়া, শিশুশ্রম নিরসন, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং গৃহকর্মীদের সুরক্ষা নীতিমালা বাস্তবায়নে মন্ত্রণালয় কাজ করছে। তিনি আরও জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর কনভেনশন অনুসারে শ্রম আইন সংশোধন ও শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, শ্রম কল্যাণ কেন্দ্রগুলো শ্রমিক ও তাদের পরিবারের স্বাস্থ্যসেবা, বিনোদনমূলক কর্মকাণ্ড এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ. কে. এম. তারিকুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রম কল্যাণ কেন্দ্রের সিনিয়র মেডিকেল অফিসার, শ্রম অধিদপ্তরের কর্মকর্তা এবং রেডিসন ব্লু হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102