মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জামগড়ায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি লোডশেডিং আর ভূতুড়ে বিলে অতিষ্ঠ জনজীবন মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়া থানার নতুন ওসি হিসেবে তরিকুল ইসলামের দায়িত্ব গ্রহণ, সর্বস্তরের অভিনন্দন সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত সিনিয়র সচিব রেজাউল গ্রেফতার, অধরা আইডিআর এর আপেল মাহমুদ কুমিল্লা হোমনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ আবদুল মাবুদ প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে —- রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি

নবাগত ইউএনও আফরিন জাহানকে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার শুভেচ্ছা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

মোঃ কেরামত আলী তালুকদার, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা জনাব আফরিন জাহান। তিনি ১৩ জুলাই ২০২৫ ইং, সোমবার বেলকুচি উপজেলার ইউএনও হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের আগে তিনি ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সাধারণ শাখা, পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা এবং ফরমস অ্যান্ড স্টেশনারি শাখায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক দক্ষতা, সততা ও দায়িত্ববোধের মাধ্যমে তিনি ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন।

নবনিযুক্ত ইউএনও জনাব আফরিন জাহানকে বরণ করে নিতে এবং শুভেচ্ছা জানাতে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার পক্ষ থেকে  ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় তার আগমনকে স্বাগত জানিয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, আফরিন জাহান একজন দক্ষ, মেধাবী ও সৎ প্রশাসনিক কর্মকর্তা।

আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে বেলকুচি উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।”

শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি মোঃ কেরামত আলী তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী শেখ, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক আজিম, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,  অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সেলিম রেজা এবং প্রচার সম্পাদক মোঃ আশিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য মোঃ আঃ মান্নান শেখ, মোঃ আওরঙ্গজেব ভুট্টু, মোঃ মিন্টু মিয়া, তামজিদ রিয়াল, মোঃ সুমন প্রামানিক, মোঃ জুবায়ের হোসাইনসহ বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ।

শেষে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার পক্ষ থেকে নবাগত ইউএনও আফরিন জাহানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং তার আগামীর কর্মজীবনে সফলতা ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102