আবুল হাশেম, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ও প্রায় এক হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন অনুষ্ঠিত হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফরণ ও বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় ভাংচুর-সহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে এই সোডাউন করেন তাঁরা।
সোমবার(১৪-জুলাই) সকাল সাড়ে ১১ টায় বাঘা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে আলোচনা শেষে বিক্ষোভ মিছিল নিয়ে মোটরসাইকেল শোডাউন বের করা হয়। বিক্ষোভ সোডাউনে নেতৃত্ব দেন বাবুল হোসেন আহ্বায়ক বাঘা উপজেলা বিএনপি, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক যুবদল নেতা মুখলেসুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর তৌফিকুল ইসলাম(তফি), বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি এড: ফিরোজ আহমেদ রনজু , সাবেক পৌর বিএনপির সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ,সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা সালেহ আহমেদ (সালাম), সাবেক বাঘা উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক সহ-সভাপতি রাজশাহী জেলা যুবদল নেতা শফিকুল ইসলাম (শফি) ও উপজেলা যুবদলের নেতা তানভির ফাইসাল তুর্য-সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা এই ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেন এবং বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমানকে কটুক্তি করা জাতির জন্য লজ্জাজনক।
নেতারা জানান, সরকার ও শাসকদলের মদদপুষ্ট চক্রের ষড়যন্ত্র কখনো সফল হবে না এবং আমাদের গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। বক্তারা আরো বলেন, নির্বাচন বানচাল করার জন্য জামাত শিবির পরিকল্পনা হাতে নিয়েছে। বাংলার মানুষ সকল ষড়যন্ত্র পেছনে রেখে সুন্দর নির্বাচন উপহার দেবে। তারা বলেন, যারা সন্ত্রাস ও চাঁদাবাজি করে তাদের কোন দলীয় পরিচয় নেই। যারা অন্যায় করেছে তাদের বিচার করা হউক। সোডাউনটি উপজেলার বিভিন্ন রাস্তায় পদক্ষিন করে যথা স্থানে এসে শেষ হয়। এতে অংশ গ্রহন করেন উপজেলা ও পৌর বিএনপি-সহ সকল সহয়োগী সংগঠনের নেতারা।