শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুমিল্লা তিতাসের মানিককান্দি বহিরাগতদের প্রবেশে এলাকায় উত্তেজনা: আটক ৭ (সাত)

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা জেলার তিতাস উপজেলার মানিকান্দি গ্রামে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হোসেন মোল্লার ছেলে এসহাক মোল্লা জুয়েল বহিরাগতদের নিয়ে মানিককান্দি গ্রামে প্রবেশ করেছে। তাৎক্ষণিকভাবে পুলিশ মানিককান্দি গ্রামে প্রবেশ করে পরিস্থিতি শান্ত করেছেন।

এসময় পুলিশ কিছু দেশীয় অস্ত্র ও পাইপ উদ্ধার করে বহিরাগত ৬ জনসহ মোট ৭ জনকে আটক করে। আটককৃতরা হলেন, মানিককান্দি গ্রামের  মৃত মনু মিয়ার ছেলে শাহজাহান (৫৫), বহিরাগত দাউদকান্দি উপজেলার টামটা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রায়হান (২১), একই গ্রামের আক্তার হোসেনের ছেলে জিসান মাহমুদ (২০), মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. আরিফ (২০), মো. আলম মিয়ার ছেলে মো. আশরাফুল (২০), মনির হোসেনের ছেলে মো.ফয়সাল (২১) ও রফিকুল ইসলামের ছেলে মো. মাঈনুদ্দিন (২০)। তারা সবাই আওয়ামী লীগ নেতা আবু মোল্লার ভাড়া করা লোক।
রোববার (১৩ জুলাই) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে, রাস্তায় ইটপাটকেল ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। সাধারণ মানুষের ভাষ্য ও প্রত্যক্ষদর্শীদের মতে ২০টি সিএনজি ও ২ টি মাইক্রোতে প্রায় ২০০ জনের একটি গ্রুপ প্রবেশ করেছে মানিককান্দি গ্রামে। সেখানে তারা ৩-৪টি ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানান। বাইতুল জিন্নাহ মসজিদ সংলগ্ন কবরস্থানে একটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। সেখান থেকে কিছু পাইপ উদ্ধার করেছে পুলিশ। মসজিদের ওয়ালের পাশ থেকে একটি টেটাও উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদ উল্যাহ বলেন, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা ও সাইফুল মেম্বার গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে শোনে মানিককান্দি গ্রামে আসি। আবু মোল্লা গ্রুপ এতোদিন এলাকায় ছিলো না। এখন এলাকায় প্রবেশ করলে সাইফুল মেম্বার গ্রুপ বাঁধা দেন। এতে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং ৭ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসি।

২০২২ সালের ৬ ডিসেম্বর ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মানিককান্দি গ্রামের বাসিন্দা আবুল হোসেন মোল্লার ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা জহির মোল্লাকে (৩৫) দিনদুপুরে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের অনুসারী সাইফুল মেম্বারের লোকজন।
পরে নিহত জহির মোল্লার ছোট ভাই এসহাক মোল্লা জুয়েল বাদী হয়ে একটি হত্যা মামলা করলে সাইফুল মেম্বারসহ ৪০টি পরিবার এলাকা ছাড়া হয়ে পড়ে। তারা প্রায় ২২ মাস এলাকায় ঢুকতে পারে নি।
৫ আগস্ট সরকার পরিবর্তন হলে সাইফুল মেম্বারের লোকজন গ্রামে ঢুকে আবু মোল্লাসহ তার লোকজনকে গ্রাম থেকে বিতাড়িত করে। দীর্ঘ ১১ মাস পর রোববার সকালে আবু মোল্লার গ্রুপ দলবল নিয়ে গ্রামে প্রবেশ করে।

বর্তমানে মানিককান্দি গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকাবাসী আশঙ্কা করছেন, যে কোনো মুহূর্তে ঘটতে পারে অঘটন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102