শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাগুরায় বাসের ধাক্কায় ঝরল তিন প্রাণ, আশঙ্কাজনক ৪

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

মাগুরায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক ও দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মাগুরা সদর উপজেলার রামনগর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে মাগুরা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মাগুরার আলমখালী বাজার থেকে যাত্রী নিয়ে একটি ভ্যান ঝিনাইদহের হাটগোপালপুর বাজারে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের রামনগর এলাকার ঢালব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে যায়।

ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের গৌরিচরনপুর দক্ষিনপাড়া আওয়াল হোসেনের ছেলে সাগর হোসেন(২৫), ভ্যানের যাত্রী মাগুরা সদর উপজেলার দোড়ামথনা গ্রামে চুন্নু মিয়ার স্ত্রী রেশমা খাতুন(৩৫) ও ঝিনাইদহ সদর হাসপাতালে নিহত অজ্ঞাত পরিচয়(৩২) নামে এক নারী। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। আবার অনেক যাত্রী ঝিনাইদহ সদর হাসপাতালে নিজেরাই ভর্তি হয়েছেন।

মহাসড়কের গর্ত এড়িয়ে ভ্যানটি রাস্তার মাঝে চলে আসায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে মাগুরা হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102