বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশের উপস্থিতিতে ডিএমপি’র AI Based Road Transport Act Violation Detection System সহ নয়টি সফটওয়্যার সিস্টেম ও অনলাইন প্লাটফর্ম উদ্বোধন সংস্কৃতি চর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ‎—— পানিসম্পদ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ: স্বায়ত্তশাসন ও পেশাদারিত্বের সংকট

একযোগে সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের এস এস সি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা, জেলা প্রতিনিধি, ঢাকা :

বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সনের চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এই পরীক্ষায় মোট ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন পরীক্ষার্থী পাস করেছেন, যার মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে ফলাফলের পরিসংখ্যান উপস্থাপন করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর। জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৩৭ হাজার ৬৮ জন, রাজশাহী বোর্ডে ২২ হাজার ৩২৭ জন, কুমিল্লা বোর্ডে ৯ হাজার ৯০২ জন, যশোর বোর্ডে ১৫ হাজার ৪১০ জন, চট্টগ্রাম বোর্ডে ১১ হাজার ৮৪৩ জন, বরিশাল বোর্ডে ৩ হাজার ১১৪ জন, সিলেট বোর্ডে ৩ হাজার ৬১৪ জন, দিনাজপুর বোর্ডে ১৫ হাজার ৬২ জন, ময়মনসিংহ বোর্ডে ৬ হাজার ৬৭৮ জন, মাদ্রাসা বোর্ডে ৯ হাজার ৬৬ জন এবং কারিগরি বোর্ডে ৪ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী রয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পাসের হার ৬৮.৪৫ শতাংশ। পাসের হারে শীর্ষ অবস্থানে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড, যেখানে পাসের হার ৭৭.৬৩ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে যশোর শিক্ষা বোর্ড, যার পাসের হার ৭৩.৬৯ শতাংশ।

এছাড়া, কারিগরি বোর্ডের পাসের হার ৭৩.৬৩ শতাংশ, চট্টগ্রাম বোর্ডের ৭২.০৭ শতাংশ, মাদ্রাসা বোর্ডের ৬৮.০৯ শতাংশ, সিলেট বোর্ডের ৬৮.৫৭ শতাংশ, ঢাকা বোর্ডের ৬৭.৫১ শতাংশ, দিনাজপুর বোর্ডের ৬৭.০৩ শতাংশ, কুমিল্লা বোর্ডের ৬৩.৬০ শতাংশ, ময়মনসিংহ বোর্ডের ৫৮.২২ শতাংশ এবং বরিশাল বোর্ডের ৫৬.৩৮ শতাংশ।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন, যার মধ্যে ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন ছাত্রী এবং ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন ছাত্র।

সারা দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার আয়োজন ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে শেষ হয়। ফলাফল প্রস্তুত করা হয়েছে বাস্তব মূল্যায়ন নীতির ভিত্তিতে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102