মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার আশুলিয়ায় মাদক মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি, পুলিশে জিডি, টেন ইয়াসিন ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে স্থানীয়রা! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-নারিতা রুট পুনরায় চালু কমিউনিটি এনগেজমেন্টের(প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার) মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে —-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব’ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৮ জুলাই, ২০২৫

দেশে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান ‘তারুণ্যের উৎসব’ চলবে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর সভাপতিত্বে “তারুণ্যের উৎসব” বাস্তবায়ন সংক্রান্ত জাতীয় কমিটির এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগসহ “তারুণ্যের উৎসব” আয়োজনের সঙ্গে যুক্ত ২৫টি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় মাননীয় উপদেষ্টা উৎসবের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সুষ্ঠু ও বিস্তৃত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জানান, উৎসবকে আন্তর্জাতিকভাবে সম্প্রসারিত করার লক্ষ্যে সার্কসহ অন্যান্য আঞ্চলিক সংগঠনকে যুক্ত করার উদ্যোগ এবং একটি “গ্লোবাল ইয়ুথ সামিট” আয়োজনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর যাত্রা শুরু করা তারুণ্যের উৎসব দেশজুড়ে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। এই উৎসব তরুণদের মধ্যে ঐক্যের বোধ, সহযোগিতার মনোভাব এবং আত্মকর্মসংস্থানের অনুপ্রেরণা জাগিয়ে তুলছে, যাতে তারা দেশের সম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে। গত ১৯ ফেব্রুয়ারি উৎসবের সমাপনী ঘোষণা করা হলেও সরকারের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী উৎসবের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।

উৎসবের প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন কর্মসূচিতে ৭১ লাখ ৬৬ হাজার ৪৭৩ জন তরুণ-তরুণী সরাসরি অংশগ্রহণ করেছেন, যাদের মধ্যে নারী ছিলেন ২৭ লাখ ৪২ হাজার ১৭১ জন। আয়োজিত ১৩ হাজার ৭১১টি ইভেন্টের মধ্যে নারীদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্ট ছিল দুই হাজার ৯৩১টি। উল্লেখযোগ্যভাবে, ক্রীড়া পরিদপ্তরের তত্ত্বাবধানে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ইউনিয়ন থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়।

‘তারুণ্যের উৎসব ২০২৫’ প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি উদ্যোগ, যা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং ২৬টি মন্ত্রণালয়ের সমন্বয়ে বাস্তবায়িত হচ্ছে। জাতীয় ঐক্য ও সহযোগিতার চেতনাকে জাগ্রত করা, তরুণদের উদ্যোক্তা কর্মী হিসেবে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং স্থানীয় ও তৃণমূল পর্যায়ের ইতিবাচক উদ্যোগগুলোকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য।

উৎসবে অংশ নিতে এবং সর্বশেষ খবর ও ইভেন্ট আপডেট জানতে ভিজিট করুন: https://youth.cao.gov.bd

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102