শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক

দামুড়হুদার ফকিরপাড়ার যুবকরা মিলনকেন্দ্র, সৌন্দর্য উপভোগ করতে গাছের ওপর বাঁশের মাচাল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

হাসমত আলী, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :

চুয়াডাঙ্গার দামুড়হুদা দর্শনা -মুজিবনগর সড়কের ধারে উপজেলার ফকিরপাড়ার গ্রামের যুবকরা রাস্তার পাশের একটি কড়ুই গাছের ওপরে মাচা তৈরি করেছে।

ব্যতিক্রমী উদ্যোগে গ্রামের ও এলাকার যুবসমাজ গত কয়েকদিন ধরে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেে মুজিবনগর সড়কের পাশে ৫০ বছরের একটি কড়ুই গাছের ডালে বাঁশকাট, দড়ি, পরেক ব্যবহারে এই বিশেষ মাচাল তৈরি করে। ওপরে উঠার জন্য বাশের একটি মই তৈরি করেন।

ফকিরপাড়ার যুবকরা মাচা তৈরি করতে করতে বায়জিদ, সাইদুর ও রহমান বলেন, আমরা শখের বসে এটা তৈরি করছি। গাছের ওপর টং ঘর করে বান্দরবানের পাহাড়িরা অনেকই বসবাস করে। তার আঙ্গিকে আমরা একটু বিশ্রম ও অবসর সময় কাটানোর জন্য এই মাচাল ঘর করছি। অন্যদিকে গরমে স্বস্তি পাওয়ার একটা দারুণ পন্থা। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে।

পথচারীরা দবীর শেখ বলেন, প্রথমে দেখে আমি কিছুটা অবাক হয়েছি। কারণ এটা আমার জীবনে প্রথম দেখলাম।

তালসারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ফকিরপাড়া গ্রামের শহিদুল ইসলাম বলেন, গ্রামের যুবকরা সবাই মিলে গাছের ওপর মাচাল (টং ঘর) করেছে। এটি তাদের অবসর সময় কাটানোর জন্য একটি স্থান, যেখানে তারা একসঙ্গে গল্প করে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে এবং খেলাধুলার পরিকল্পনা করে। মাচার উপর বসে তারা হালকা বাতাস, গাছের ছায়া, পাখির ডাক এবং মাঠের দৃশ্য উপভোগ করে।এই মাচাটি যুবকদের জন্য একটি সামাজিক মিলনকেন্দ্র হিসাবে কাজ করে। এটি তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে তোলবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102