রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু আশুলিয়ার জামগড়া ৫ তালা একটি ভবনে গলায় ফাঁ”স দিয়ে যুবকের আত্ম”হত্যা! পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ কুমিল্লা হোমনায় ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কুমিল্লা তিতাসে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা  – ধর্ম উপদেষ্টা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

রবিবার (৬ জুলাই ২০২৫ খ্রি):

ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন বলেছেন,
এতিম শিশুদের শুধু ভরণ-পোষণ দেওয়াই যথেষ্ট নয়, বরং তাদের স্বাবলম্বী করে তোলা প্রয়োজন। তাদের এমনভাবে তৈরি করতে হবে যেন তারা নিজেরাই তাদের ভবিষ্যৎ গড়তে পারে, সমাজের সম্পদ হয়ে উঠে। আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা।

গতকাল বিকেলে চট্টগ্রাম মহানগরীর তনজিমুল মোছলেমীন এতিমখানায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, এতিম প্রতিপালনে দুনিয়া-আখিরাত উভয় জগতের কল্যাণ সাধিত হয়। সামর্থ্য থাকা সত্ত্বেও এতিমদেরকে যারা উপেক্ষা করে নিজে ভালো থাকতে চায়, তাদেরকে অভুক্ত রেখে নিজে তৃপ্তিসহকারে খেতে চায়, মহানবী (সা.) তাদেরকে মুমিন বলে স্বীকৃতি দেননি।

হাদীসের উদ্ধৃতি দিয়ে ধর্ম উপদেষ্টা আরো বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুসলিমদের ওই বাড়িই সর্বোত্তম, যে বাড়িতে এতিম আছে এবং তার সাথে ভালো ব্যবহার করা হয়। আর সবচেয়ে নিকৃষ্ট সেই বাড়ি, যে বাড়িতে এতিম আছে অথচ তার সাথে খারাপ ব্যবহার করা হয়।

ড. খালিদ  বলেন, আমাদের সকলের উচিত এতিম প্রতিপালনের মতো বরকতপূর্ণ কর্ম হাত ছাড়া না করা। আমাদের ঈমানি ও নৈতিক দায়িত্ব হচ্ছে এ বিষয়ে সচেষ্ট হয়ে উভয় জগতের সফলতা অর্জন করা। তিনি এতিম শিশুদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া, তিনি এতিম নিবাসীদেরকে নিজের পায়ে দাঁড়াতে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করায় তনজিমুল মোছলেমীন এতিমখানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

তনজিমুল এতিমখানা পরিচালনা কমিটির সহ-সভাপতি অধ্যাপক নইম কাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। এসময় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সরওয়ার আলম, এতিমখানার সাধারণ সম্পাদক অধ্যাপক হাকীম মাওলানা জামাল উদ্দিন হেজাযী, চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী, আল হেজায ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফেজ লিয়াকত আলী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102