বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর কুমিল্লা তিতাসে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন, অসহায় পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত, জাল যার জলা তার –ভূমিমন্ত্রী বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫১ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি টেকনাফের হ্নীলা সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার কুমিল্লা তিতাস জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে হাজী মুকবুল হোসেনকে দেখতে চায় এলাকাবাসি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা তিতাসে মাদক নির্মূলে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাসঃ মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসের গাজীপুরে ভূইয়াপাড়া ফুটবল একাদশ বনাম উত্তরপাড়া ফুটবল একাদশ দুই দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
৪ জুলাই শুক্রবার বাদ আসর গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

প্রীতি ফুটবল খেলা গোলশুন্য সমাপনী শেষে পুরস্কার বিতরণ করেন গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আহসান উল্ল্যাহ্ খান এবং জাবালে নূর মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম খান সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ। খেলা পরিচালনা করেন মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের সহকারি শিক্ষক মোঃ শেখ ফরিদ।

গতকাল এর খেলায় সার্বিক সহযোগিতা ও
স্পন্সর করেন ক্রীড়াপ্রেমী মানুষ এ কে আজাদ। খেলার ধারা বিবরণীতে ছিলেন মোঃ রুবেল। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোল শূন্য ড্র হলেও দর্শকদের মধ্যে ছিলো চরম উত্তেজনা। তারা হার জিতকে উপেক্ষা করে খেলাটি উপভোগ করেছেন।

এসময় মাঠের খেলোয়াড় ও অতিথিবৃন্দ বলেন, জয় পরাজয় যাই হোক, খেলা তো খেলাই। আনন্দ উপভোগ করাই খেলার একমাত্র উদ্দেশ্য। তবে আমরা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতেই প্রতি মাসে একটি করে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে যাব। বিগত বছরগুলোর মতোই সব সময় এমন সুন্দর আয়োজন ভবিষ্যতেও করা হবে। যুব সমাজ যত বেশি খেলাধুলায় লিপ্ত থাকবে, ততই তারা মাদক থেকে দূরে থাকবে। মাদকের মরণ নেশা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমরা মনে করি একমাত্র খেলাধুলাই পারে তাদেরকে এই মরণব্যাধি থেকে দূরে রাখতে। প্রতিটি পাড়া মহল্লায় এমন খেলাধূলার আয়োজন খুব বেশি প্রয়োজন বলে তারা মনে করেন।

খেলার আয়োজনে যারা সম্পৃক্ত ছিলেন তারা হলেন, গাজীপুর বাজার কমিটির সভাপতি সরকার মোঃ আতাউর রহমান আপেল, আনোয়ার হোসেন আনু, শাহাবুদ্দিন খান,সুমন মাষ্টার, মিঠু, শিরু ডাক্তার, আব্দুল আজিজ মোল্লা, এ কে আজাদ, লিটন খান ও আলী আজম খান সুমন প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102