কুমিল্লা জেলা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা জেলা তিতাস উপজেলা পরিষদ মাঠে ১৩ই অক্টোবর সোমবার সকাল সাড়ে ১১টায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া অনুষ্ঠিত হয়। ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে মহড়ায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুমাইয়া মমিন।
এ সময় উপস্থিত ছিলেন,প্রকল্প বাস্তবায়ন কমকর্তা সাইদুল ইসলাম এবং হোমনা উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার হাবিব মো.তামাদের নেতৃত্বে মহড়া টিমের কার্যক্রম চলে।পানীসম্পদ অধিদপ্তর কর্মকর্তা মোঃশাকিল আহমেদ। তাছাড়াও অন্যান্য উপজেলা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে মহড়ায় অংশগ্রহণ করেন জিনিয়াস ক্যাডেট স্কুল ছাত্র ছাত্রীরা ও উপজেলা প্রশাসনের অনেক কর্মকর্তাগণ তাছাড়াও অনেক স্কুলের গার্ডিয়ান উপস্থিত থেকে এই প্রশিক্ষণ ও র্যালি সফল করেন।
ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া বাড়িতে সিলিন্ডার গ্যাসে আগুন ছড়িয়ে পড়লে কিভাবে বন্ধ করা যায় এই বিষয়ে দেখানো হয়। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা আয়োজনে ছিলেন তিতাস উপজেলা প্রশাসন। এই অনুষ্ঠানটি বাস্তবায়নে ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।