মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ রেল স্টেশন এলাকা হইতে
মঙ্গলবার ০১ জুলাই ২০২৫ তারিখ সকাল ০৯ ঘটিকার সময় সিভিল সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে। আশুগঞ্জ রেলস্টেশন এলাকায়,
আশুগঞ্জ আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট তৌফিয়াক সাইফ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালামাল সহ ০১ জন কালোবাজারি টিকেট বিক্রেতাকে দশটি (১০) টিকেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর
নাম মোঃ রমজান মিয়া (২৮)
পিতা: সাত্তার মিয়া
গ্রামঃ চরচারতলা
পোস্ট ও থানা- আশুগঞ্জ
জেলা – বি-বাড়িয়া
গ্রেফতারকৃত আসামী আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় তাহার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।