শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক

ঝিনাইদহ-৪ আসনে আবু তালিবের নেতৃত্বে জামায়াতের বিশাল শোডাউন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

তাসনিম মুহসিন, কালীগজ্ঞ ঝিনাইদহ :

ঝিনাইদহ-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু তালিবের নেতৃত্বে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (স্থানীয় সময়) সকাল ৮টায় কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা ভূষণ হাইস্কুল থেকে শোডাউনটি শুরু হয়ে নির্বাচনি এলাকার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে আয়োজিত এই শোডাউন জুড়ে ছিল হ্যান্ডমাইকে নেতাকর্মীদের স্লোগান— “সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে হলে আবু তালিব ভাইয়ের বিকল্প নাই।”

সমাপনী সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী মাওঃ আবু তালিব, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ওলিয়ার রহমান, জামায়াতে ইসলামী যুব বিভাগের কালীগঞ্জ উপজেলা সেক্রেটারি আব্দুল জলিলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “আমরা গোটা আসনের জনগণকে জানিয়ে দিতে চাই— আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ।”
তাঁরা সরকারের ব্যর্থতা, স্থানীয় উন্নয়নের অভাব এবং জনস্বার্থে জামায়াতের পরিকল্পনা তুলে ধরেন।

এ ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই শোডাউনের মাধ্যমে জামায়াত ঝিনাইদহ-৪ আসনে তাদের সাংগঠনিক শক্তি ও নির্বাচনি প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত দিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102