শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত

সরকারি যাকাত তহবিল দারিদ্র্য বিমোচনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে- ধর্ম উপদেষ্টা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

মঙ্গলবার (২৭ মে ২০২৫ খ্রি.):

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,
সরকারি যাকাত তহবিল দারিদ্র্য বিমোচনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। এ তহবিলকে শক্তিশালী করার মাধ্যমে দারিদ্র্য নিরসন কার্যক্রমকে বেগবান করা সম্ভব।

আজ বিকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাবুনগর জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি যাকাত তহবিলের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

যাকাত গ্রহীতাদের উদ্দেশ্যে ধর্ম উপদেষ্টা বলেন, সরকারি যাকাত তহবিল হতে প্রাপ্ত অর্থ পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে। নিজেকে স্বাবলম্বী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে এ অর্থ বিনিয়োগ করতে হবে। আয়বর্ধক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে। গবাদিপশু ও হাঁসমুরগি পালন, মৎস্য চাষ, শাকসবজি উৎপাদন, কুটির শিল্প স্থাপন প্রভৃতি কার্যক্রম শুরু করতে হবে। এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত হবে।

সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ প্রদানের আহ্বান জানিয়ে ড. খালিদ বলেন, সরকারি যাকাত তহবিলকে শক্তিশালী করা সম্ভব হলে এদেশের দরিদ্র মানুষের ভাগ্য বদলে যাবে। দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে। তিনি সমাজের বিত্তবান মানুষকে দরিদ্রদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৬৪ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি যাকাত তহবিল হতে ৬ লাখ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের পরিচালক সরদার সরোয়ার আলম ও  সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা নূরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দুই শতাধিক গরীব-অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102