ধামরাই প্রতিনিধি, মোঃ মশিউজ্জামান মুবিন :
ঢাকার ধামরাইয়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি করে অনুষ্ঠিত হচ্ছে ধামরাই হার্ডিঞ্জ প্রিমিয়ার লীগ (DHPL) ২০২৬-এর দশম আসর। স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং ক্রিকেট এর প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হচ্ছে বাগনগর টাইটানস ও ধামরাই এক্সপ্রেস।
আজ ৭ আগস্ট ২০২৬, শুক্রবার ধামরাই হার্ডিঞ্জ স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এই বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ।
এই ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিকুর রহমান আতিক ভারপ্রাপ্ত সভাপতি, ধামরাই পৌর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিকুজ্জামান স্বপন সাধারণ সম্পাদক , ধামরাই পৌর বিএনপি এছাড়া উপস্থিত ছিলেন রেজওয়ান আহমেদ চৌধুরী রবিন — যুব বিষয়ক সম্পাদক
এ সময় তারা বলেন খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার উদ্যোগ স্থানীয় পর্যায়ে এ ধরনের ক্রিকেট খেলা আয়োজন শুধু বিনোদনের সুযোগ তৈরি করে না; বরং তরুণদের মাঠমুখী করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও দলগত চেতনা বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে। ধামরাইয়ে সাম্প্রতিক সময়েও স্থানীয় পর্যায়ে ক্রিকেট প্রিমিয়ার লীগ ও ফাইনাল আয়োজন হয়েছে। যেমন, কালামপুর ক্রিকেট প্রিমিয়ার লীগ-২০২৬-এর ফাইনালে গোল্ডেন ক্লাব জয় পেয়েছিল।
ধামরাই হার্ডিঞ্জ প্রিমিয়ার লীগের দশম আসরের ফাইনালকে ঘিরে তাই স্থানীয় খেলোয়াড়, আয়োজক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।