বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
নদীতে ভয়ঙ্কর “আইপিএস প্রযুক্তির” ব্যাবহার, বিলুপ্তির পথে দেশী মাছের সকল প্রজাতি তিতাসে চো’রকে ধ’রিয়ে দেওয়ার ক্ষো’ভে ঘরবাড়িতে হা’মলা-ভা’ঙচুর, তিনজনকে কু’পিয়ে হ’ত্যাচে’ষ্টার অ’ভিযোগ তিতাসে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ, থানায় জিডি স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতৃত্বে: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান শ্রমমন্ত্রীর ইউপি নির্বাচনের প্রস্তুতীমূলক সভা হরিণাকুণ্ডুর শীতলি গ্রামে ঝিনাইদহে ঝটিকা মিছিল সভাপতি ও সম্পাদকসহ নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা তিতাসে আসমানিয়া বাজারের উচ্ছেদ স্থগিত: ‘অস্তিত্ব রক্ষার লড়াই’ নাকি নিরীহ ব্যবসায়ীদের জীবন বাঁচানোর মানবিক ঢাল

ঘোড়াঘাটে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৪০১ বার পড়া হয়েছে

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর ঘোড়াঘাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনামুখি বাজারে মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন উপজেলার বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া উদয়ধুল এলাকার মৃত মহসিন আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ আবুল হোসেন সকালে নিজের ধানের জমিতে কাজ শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কের সোনামুখি বাজারে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে দিনাজপুরমুখী একটি যাত্রীবাহী বাস আবুল হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মিলন মিয়া জানান, নাবিল পরিবহনের কোন একটি বাস আবুল হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শী সুত্রে জানতে পেরেছি। ঘটনাস্থল থেকে নিহতের পরিবার স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে এসেছেন। পরে আমাকে জানানো হলে, থানা পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। আমরা এখনো বাসটি সনাক্ত করতে পারিনি। নিহতের সুরতহাল করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ক্যাপশনঃ প্রতিকী ছবি (সংগৃহীত)।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102