বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরাইলে রায়হান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চুরির অপবাদে নির্মম মারধর ও অপমান আশুলিয়ায় যুবকের আত্মহত্যা সময়ের আদালতে- …ডি.এম. এমদাদুল হক নদীতে ভয়ঙ্কর “আইপিএস প্রযুক্তির” ব্যাবহার, বিলুপ্তির পথে দেশী মাছের সকল প্রজাতি তিতাসে চো’রকে ধ’রিয়ে দেওয়ার ক্ষো’ভে ঘরবাড়িতে হা’মলা-ভা’ঙচুর, তিনজনকে কু’পিয়ে হ’ত্যাচে’ষ্টার অ’ভিযোগ তিতাসে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ, থানায় জিডি স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতৃত্বে: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান শ্রমমন্ত্রীর

ঝিনাইদহে ঝটিকা মিছিল সভাপতি ও সম্পাদকসহ নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি :

নিষিদ্ধ ছাত্রলীগ ঝিনাইদহ শহরে জটিকা মিছিল করায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্র ও যুবলীগের তিন নেতাকমীকে গ্রেফতার করেছে। এ ছাড়া সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় চিরুনী অভিযান চালিয়েছে পুলিশের বিভিন্ন ইউনিট।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের যুবলীগ নেতা নুরে আলম বিপ্লবের ছেলে ফারহান নিলয় দীঘল, পৌর এলাকার আরাপপুর এলাকার বজলুর রহমানের ছেলে মেহেদী হাসান সোহেল এবং সদর উপজেলার শ্রীফলতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে আশিক।

পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) ভোরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। মিছিলের পরে ওই দিন দুপুরে সদর থানার এসআই রাজীব আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ২৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

মামলার আসামীরা হলেন, জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, সাধারণ সম্পাদক আল ইমরান, হেহেদী হাসান সোহেল, হোসাইন মোহাম্মদ ফরহাদ, মাহাতাসিন বিল্লাহ জিসান, রাশেদুল হাসান সোহান, ফজলে রাব্বি অনু, বিশ্বাস হাদিউজ্জামান, নিলয় ফারহান দিঘল, আল মাইমুন সংগ্রাম, শেখ সাদী, সেলিম হোসেন, মিশন আক্তার, মেহেদী হাসান সৈকত, বিএম রকিবুল করীম, রবিউল ইসলাম রাব্বি ওরফে অর্ক, ইমরাজ আহম্মেদ, আসিফ হোসেন, আসাদ হোসেন, রানা মিয়া, আবু রেহান কাজল, সানি, সৈয়দ শহরিয়ার ও আবিদসহ অজ্ঞাত ১০/১৫ জন।

সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে শহরে মিছিল করেছে। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় ২৪ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় আটক তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102