মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
‘কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হবে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন রানীশংকৈলে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে চারা বিতরণ শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জামায়াত নেতারা রপ্তানি বহুমুখীকরণে জোর, নতুন বাজার অনুসন্ধান ও বাণিজ্যিক মিশন মনিটরিংয়ে গুরুত্বারোপ পদ্মা সেতুর অর্জন : ৩ হাজার ৪শত কোটি টাকার অধিক টোল আদায় ও হালনাগাদ ঋণের কিস্তি পরিশোধ দুই কিডনি অকেজো, তবুও স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় শিক্ষার্থী সুমাইয়া কুমিল্লা হোমনায় ক্রয়কৃত জমি দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ, ফোন বন্ধ উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে-সমাজকল্যাণ মন্ত্রী বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি, নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক বার্তা —–শিল্প, বানিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী

রপ্তানি বহুমুখীকরণে জোর, নতুন বাজার অনুসন্ধান ও বাণিজ্যিক মিশন মনিটরিংয়ে গুরুত্বারোপ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা : ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের রপ্তানি আয় টেকসইভাবে বাড়াতে পণ্য ও বাজার বহুমুখীকরণ, বিদ্যমান বাজার ধরে রাখা, নতুন বাজার অনুসন্ধান এবং বিদেশে বাণিজ্যিক মিশনের কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো: আতাউর রহমান খান।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে “রপ্তানি বহুমুখীকরণ, সম্প্রসারণ ও ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি আয় পর্যালোচনা” শীর্ষক এক সভায় বাণিজ্য সচিব মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে এ আহবান জানান।

তিনি বলেন, রপ্তানি আয় পর্যালোচনার অংশ হিসেবে গত পাঁচ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ও অর্জনের তুলনামূলক চিত্র, মাসভিত্তিক রপ্তানি অগ্রগতি, পণ্য, সেবা ও খাতভিত্তিক রপ্তানি অর্জন এবং বিভিন্ন বিদেশি মিশনের রপ্তানি কার্যক্রম এখন থেকে নিয়মিত পর্যালোচনা করা হবে।

রপ্তানি বহুমুখীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে সম্ভাবনাময় খাত চিহ্নিতকরণ, বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসন, প্রয়োজনীয় প্রণোদনা প্রদান, বিদ্যমান বাজার সংরক্ষণ এবং হালাল পণ্যসহ নতুন বাজার অনুসন্ধানের ওপর গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি বাণিজ্য অভিযোগ দ্রুত নিষ্পত্তি, রপ্তানি পরিবহনে বিদ্যমান সমস্যা দূরীকরণ এবং বিদ্যমান বাণিজ্য চুক্তির কার্যকর বাস্তবায়ন নিয়েও সভায় আলোচনা হয়।

বিদেশে বাংলাদেশের বাণিজ্যিক মিশনের কার্যক্রম আরও ফলপ্রসূ করতে মিশনভিত্তিক প্রতিবেদন নিয়মিত পর্যালোচনা, নতুন পণ্য ও বাজার অনুসন্ধান, ব্যবসায়ীদের মধ্যে বিজনেস-টু-বিজনেস (B2B) ম্যাচমেকিং কার্যক্রম জোরদার, বাণিজ্য অভিযোগ নিষ্পত্তি এবং নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা যাচাইয়ের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন বাণিজ্য সচিব।

সভায় দেশে ও বিদেশে অনুষ্ঠিত বাণিজ্য মেলার গত তিন বছরের আয়োজন ও অংশগ্রহণের পরিসংখ্যান, রপ্তানি ক্রয় আদেশের ভিত্তিতে এসব আয়োজনের কার্যকারিতা এবং ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ-সংক্রান্ত প্রাপ্ত প্রতিবেদন বিশ্লেষণ করে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। এবছরের রপ্তানি লক্ষ্য নির্ধারণে আজকের সভার ফাইন্ডিংস ইতিবাচক ভূমিকা রাখবে বলেও সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিবগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102